Android Project : কি লাগবে?



Project Name : কি লাগবে?



মূল আইডিয়াঃ
                      কোনো কিছু আপনার কাছাকাছি কোথায় পাওয়া যেতে পারে সেইটার সবচেয়ে কম দূরত্বের দোকান গুলো ম্যাপ এ দেখিয়ে দেয়াই এপ এর মূল কাজ।

কিভাবে কাজ করবেঃ
                      এপটি  টি মোড এ কাজ করবে।
                                            ১) ইউজার মোড
                                                ২) শপকিপার মোড
১) ইউজার মোডঃ 
  • এইটা এপ এর ডিফল্ট মোড।এপ অন করার সাথে সাথে একটা ম্যাপ অন হবে,যেখানে ইউজার এর জিপিএস এর রিডিং নিয়ে নিয়ে কারেন্ট লোকেশন দেখাতে থাকবে।
  • ইউজার ইচ্ছা করলে কাস্টম লোকেশন ও ম্যাপ এ ট্যাঁপ করার মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবে।
  • এর পরেই ইউজার এর কাছে একটি সার্চ করার অপশন দেয়া হবে ,যেইখানে ইউজার যা খুজতেছে সেইটা টাইপ করবে এবং প্রতিটা অক্ষর টাইপ এর পর সাজেশন দিতে থাকবে নিচে,যাতে খুজতে সুবিধা হয়।
  • প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেলে ম্যাপ এ কাছাকাছি দূরত্বের মধ্যে প্রথম সার্চ করে দোকানগুলা ম্যাপ এ দেখাবে।
  • ইউজার ইচ্ছা করলে সার্চ এরিয়া বাড়িয়ে নিতে পারবেন। 
  • প্রতি দোকানের সাথে সাথে সেই দোকানের মোবাইল নাম্বার ও দেয়া থাকবে,যার মাধ্যমে ইউজার দোকানের সাথে কন্টাক্ট করতে পারবে।
  • এবং শেষে ইউজার একটা রিভিউ দিতে পারবে দোকানের।যাতে করে পরবর্তী ইউজার রা ওই দোকানের সম্পর্কে ধারনা পেতে পারে।
  • ইউজার ইচ্ছা করলে একাউন্ট খুলে কাজ করতে পারে,এতে করে সে এক্সট্রা কিছু সুবিধা পাবে।যেমনঃ কোনো কিছু সেভ রাখা।
২) শপকিপার মোডঃ
  • শপকিপার মোড এ গেলে দোকানদার এর মোবাইল নাম্বার এবং দোকানের নাম দিয়ে একাউন্ট খুলতে হবে।আগে একাউন্ট থাকলে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে পারবে।
  • সাইন আপ/লগিন এর পর দোকানটা কি টাইপ এর সেইটা চেয়ে একটা উইন্ডো আসবে।যেমনঃ মুদিদোকান,স্টেশনারী,হার্ডওয়্যার,ইলেক্ট্রিক ইত্যাদি।
  • এরপর তাকে একটা প্রোডাক্ট লিস্ট দেয়া হবে, যাতে তিনি নিজের দোকানে থাকা প্রোডাক্টগুলো মার্ক করে দিতে পারবেন।আবার আগের আপডেট করা কোনো প্রোডাক্ট শেষ হয়ে গেলে ডিলেট করতে পারবে।
  • প্রোডাক্ট লিস্ট আপডেট করাটা অপশনাল।করলে ইউজার তার দোকান সম্পর্কে আরেকটু ভালো স্পেসিফিক তথ্য পাবে।
  • শপকিপারদের জন্য কিছু সার্ভিস থাকবে-
      • তার ডোমেইন এর কোন প্রোডাক্ট বেশী সার্চ হচ্ছে।
      • তার দোকানে আর কি কি প্রোডাক্ট আনা দরকার।




Memebers :
Mubin - Contact me - Facebook
rksazid - Contact me - Facebook


Comments

Popular posts from this blog

Android project : "Block Phone calls of Driver's Phone while driving"